উৎপল কুমার পাল
সহকারী প্রধান শিক্ষক
+৮৮০১৩০৯১২৩৩৪৭
gangarampurh@gmail.com
বিদ্যালয় একটি জাতির ভিত্তি গঠনের কেন্দ্রবিন্দু। আমাদের শিক্ষার্থীরা শুধু পরীক্ষায় নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রে যেন সফল হয়—এই লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও পরিচালনা পর্ষদের সম্মিলিত প্রচেষ্টাই বিদ্যালয়ের উন্নতির মূল চাবিকাঠি। আমি বিশ্বাস করি, গঙ্গারামপুর উচ্চ বিদ্যালয় অদূর ভবিষ্যতে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করবে। শিক্ষা শুধু পাঠ্যবইয়ের সীমায় আবদ্ধ নয়; এটি মানুষকে চিনতে, বুঝতে ও সমাজের জন্য কিছু করতে শেখায়। আমাদের বিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী যেন জ্ঞান, নৈতিকতা ও মানবতার আলোয় আলোকিত হয়—এই কামনাই করি।
— প্রধান শিক্ষক, গঙ্গারামপুর উচ্চ বিদ্যালয়।
গঙ্গারামপুর উচ্চ বিদ্যালয় নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার চাঁন্দাশ ইউনিয়নের অন্তর্গত এক শান্ত, নীরব ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর গ্রামে অবস্থিত। শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার মহৎ উদ্দেশ্যে এলাকার কয়েকজন শিক্ষানুরাগী ও সমাজসেবীর উদ্যোগে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।
প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাকাল ১৯৭১; প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক ছিলেন মোঃ দানেশ আলী সরকার।
সাধারণ গ্রাম...